News Bangla 24 BD | টঙ্গীতে লোহার ব্লিডে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

টঙ্গীতে লোহার ব্লিডে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু


টঙ্গী সংবাদদতা : ঘটনাস্থল টঙ্গীর মিল বাজার এস এস ষ্টিল মিলস। সোমবার ভোর রাত সাড়ে ৪ টা হঠাৎ বিকট শব্দ। চমকে উঠে কারখানায় কর্মরত শ্রমিকরা। কোন কিছু বুঝে উঠার আগেই নিরাপত্তাহীন ভাবে সারিবদ্ধভাবে রাখা লোহার শতশত টন লোহার ব্লিডের নিচে চাপা পড়ে মো. কাশেম হক (৩০) নামে এক শ্রমিকের মাথা ও শরীর ছিন্নবিছিন্ন হয়ে অকাল মৃত্যু হয়। এ সময় তার পাশে থাকা ইসমাইল নামের অপর এক শ্রমিক গুরতর আহত হলে আশংকাজনক অবস্থায় তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় সরকারী হাসপাতালে। নিহত কাশেম সিলেট জেলার বিশ্বনাথ থানার মান্দারোকা গ্রামের মৃত মোফাজ্জল হকের ছেলে।
স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকরা জানা যায়, এস এস ষ্টিল মিল কারখানায় অ-ব্যবস্থাপনা আর নিরাপত্তার অভাবে প্রায়-প্রতি বছরই ঘটে ২/৩ টি দূর্ঘটনা। এতে করে সাধারণ শ্রমিকরা দূর্ঘটনার শিকার হয়ে কেউ পঙ্গুত্ব বরণ করে, কেউ বা চিকিৎসাধীন থাকা অবস্থায় অকালেই মৃত্যু বরণ করে। আবার কেউ ঘটনাস্থলেই শেষ নিঃস্বাস ত্যাগ করে চলে যায় পরপারে। এসব দূর্ঘটনার ফলে ওইসব শ্রমিকদের পরিবারে নেমে আসে চরম দূর্ভোগ আর মাসের পর মাস কান্না ! এছাড়াও উক্ত কারখানার বিষাক্ত শিশাযুক্ত কালো ধোঁয়ায় আছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। এতে শ্রমিক অধ্যুষিত মিলবাজার এলাকার হাজার হাজার দরিদ্র মধ্যবিত্ত নারী পুরুষ ও শিশু কিশোররা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দূর্ভিসহ জীবন যাপন করছে। অন্যদিকে এস এস ষ্টিল মিল কারখানা কর্তৃপক্ষ মিলের সামনে প্রদান সড়ক দখল করে তাদের ইঠ, বালু, পাথর, লোহার কাঁচামাল ও গাড়ী পার্কিং করে রাখায় যানবাহনসহ লক্ষ লক্ষ শ্রমিকদের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয় প্রতিনিয়ত।
এস এস স্টিল মিলের প্রশাসনিক কর্মকর্তা পরিচয়দানকারী জাহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারখানার অস্থায়ী শ্রমিক কাশেমসহ ঈসমাইল প্রতিদিনের ন্যায় রাতের শিফটে লোহার ব্লিডের গোদাম ঘরে কাজ করছিল। কাজ করার সময় হঠাৎ শতাধিক টন ওজনের লোহার ব্লিড তার উপর পরে যায়। এসময় ঘটনাস্থালে তার মৃত্যু হয় আর অপর শ্রমিক ইসমাইল শ্রমিক আহত হয়। তিনি আরো জানান, আমাদের যেহেতু লোহার রড কারখানা একটু ঝুকিপূর্ণ হওয়াটাই স্বাভাবিক। সেহেতু ছোট খাটো দূর্ঘটনা ঘটতেই পারে ! আমরা কারখানার পক্ষ থেকে তাদের জন্য যথা সাধ্য ব্যবস্থা করে থাকি। এছাড়া আগামীতে এসব দূর্ঘটনা যাতে না ঘটে তার জন্য এবং কারখানা শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে পাশে কাজ চলছে বলে তিনি দাবী করেন।
ঘটনার পর টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) থোয়াই অং প্রু মারমা, টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মো. এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো পাঠিয়েছেন। টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) থোয়াই অং প্রু মারমা জানান, লঅশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ