News Bangla 24 BD | গাজীপুরে কালেক্টরেট সহকারীদের ২য় দিনও পূর্ণ দিবস কর্মবিরতি অব্যাহত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুরে কালেক্টরেট সহকারীদের ২য় দিনও পূর্ণ দিবস কর্মবিরতি অব্যাহত


SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ মাঠ পর্যযায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বহী অফিসারের কার্যলয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিন বুধবারও পূর্ণ দিবস কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গাজীপুর জেলা শাখার সদস্যরা।
দ্বিতীয় দিন ২৬ ফেব্রুয়ারি বুধবারও সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট সহকারীরা নিজ নিজ অফিসের বাইরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলকারীরা।। যথারীতি তা চলে টানা বিকাল ৫টা পর্যন্ত।
এ সময় সেখানে বাকাসসের গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ-উ-দ্দৌলাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাসার, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোঃ আশাদুল হক, দপ্তর সম্পাদক দীপঙ্কর চন্দ্র দাস, নির্বাহী সদস্য জেসমিন সুলতানা, মোয়াজ্জেম আকন্দ, কাজী মোজাম্মেল হক, শিপংকর দাস, মোঃ রুহুল আমিন প্রমুখ।
বাকাসসের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপর দীর্ঘদিন পার হলেও আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। এ জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কর্মবিরতি পালন করছি।
সমাবেশে গাজীপুর কালেক্টরেটে কর্মরত সকল সহকারীগণ স্বতস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবারও পুর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন কালেক্টরেট সহকারীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ