গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন বৃত্তি প্রকল্প ফলাফল প্রকাশ
ইমন খান : গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশন এর বার্ষিক বৃত্তি প্রকল্প ২০২০ ফলাফল প্রকাশ করা হয়। প্রায় ৪ হাজার ছাত্র/ছাত্রীর মাঝে এই বৃত্তি প্রদান করা হবে। বিগত ৩ মাস আগে গাজীপুর মহানগর ও জেলার কেজি স্কুল গুলোতে শিক্ষার্থীদের পরিক্ষায় অংশ গ্রহনের মাধ্যমে ঊত্তীর্নদের এই বৃত্তি প্রদান করা হবে। তাই যারা ঐ পরিক্ষায় উত্তীর্ন হয়েছে তাদের ফলাফলের ফাইল হস্তান্তর করা হয় অত্র সংগঠনের প্রধান উপদেষ্ঠা,জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম এর হাতে। গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাস্টার আনুষ্ঠানিক ভাবে মেয়রের হাতে তুলে দেন । এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বৃত্তি প্রকল্প ২০২০ এর পৃষ্ঠপোশকতায় থাকবে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন।

ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ 