News Bangla 24 BD | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নীতিমালা অনুসরণ করেই আমরা চলছি-স্বরাষ্ট্র মন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নীতিমালা অনুসরণ করেই আমরা চলছি-স্বরাষ্ট্র মন্ত্রী


কালিয়াকৈর ব্যুরো জিল্লুর রহমানঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি করার সমালোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা একটি রাজনৈতিক নির্দেশনা নিয়ে চলি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ আমাদের করে দিয়েছেন,সেই নীতিমালা অনুসরণ করেই আমরা চলছি।
আজ বৃহস্পতি বার ২৭শে ফেব্্রয়ারী দুপুরে গাজীপুর কালিয়াকৈরে শফিপুর আনসার-ভিডিপি একাডেমীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) এর সমাপনী কুচকাওয়াজ এবং নব সৃজিত আনসার গার্ড ব্যাটালিয়ান এর ‘ফ্ল্যাগ রেইজিং’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে, যোগ দিয়ে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন বাংলাদেশ এবং বিদেশ থেকে আগত ভিআইপিদের অধিক নিরাপত্তা দেয়ার জন্য আনসার ব্যাটালিয়ানের নতুন আনসার ব্যাটালিয়ান সৃজন করা হয়েছে|

এর আগে প্রধান অতিথি সমাপনী কুচকাওয়াাজ পরিদর্শন করেন এবং সাধারণ আনসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তিন কৃতি প্রশিক্ষণার্থীকে পুরস্কার বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহেদ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল গাজীপুর পুলিশ সুপার শামছুন্নার ,ওসি আলমগীর মজুমদার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
১০ সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মোট ১১শ ৮৫ জন সাধারণ আনসার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
পরে প্রধান অতিথি ফ্ল্যাগ রেইজিং এর মাধ্যমে নব সৃজিত আনসার গার্ড ব্যাটালিয়ানের উদ্বোধন ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ