News Bangla 24 BD | গাজীপুরে পিএসটিসি’র সাথে টাস্কফোর্স কমিটির প্রতিনিধিদের অ্যাডভোকেসী সভা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুরে পিএসটিসি’র সাথে টাস্কফোর্স কমিটির প্রতিনিধিদের অ্যাডভোকেসী সভা


 পিএসটিসি-ইউবিআর প্রকল্প-২ এর আয়োজনে পিএসটিসি কমপ্লেক্্র, মাস্টার বাড়িতে টাস্কফোর্স কমিটির প্রতিনিধিদের সাথে ২৬ ফেব্রুয়ারি বুধবার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন নাজমুল কবির আল-মেহমুদ, প্রোগ্রাম অফিসার, সঞ্চালনা করেন ফারজানা রহমান, এরিয়া কো-অর্ডিনেটর, পিএসটিসি, ইউবিআর-২ প্রজেক্ট,গাজীপুর।
পিএসটিসি ২০১৬ সন হতে টইজ-ওও প্রকল্পের আওতায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা কর্মসুচী বাস্তবায়নে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ২ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান, শিক্ষক সমন্বয় সভা, শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট কমিটি সমন্বয় সভা, অভিভাবক সভা, বিতর্ক প্রতিযোগিতা, ওয়াল ম্যাগাজিন, স্বাস্থ্য সেবা ক্যাম্প, বিভিন্ন দিবস উদ্যাপন, আমি ও আমার পৃথিবী শিরোনামে এসআরএইচআর বিষয়ে সেশন পরিচালনা ও ডায়রী প্রদর্শনী বিষয়ে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য টাস্ক ফোর্স প্রতিনিধির সাথে অ্যাডভোকেসি সভা বাস্তবায়ন করা হয়।
প্রধান অতিতির বক্তব্যে এম আবু অবায়দা আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, ম্যানিজিং কমিটি এবং শিক্ষকগণ মিলে এই কার্যক্রম পরিচালানা করার জন্য তহবিল গঠনের উদ্যোগ নিতে হবে।
আলহাজ¦ সিদ্দিকুর রহমান, সভাপতি স্কুল ম্যানিজিং কমিটি, হাতিয়াব হাজী সমির উদ্দিন উচ্চ বিদ্যালয় বলেন- পিএসটিসি ছাত্র –ছাত্রীদেরে যৌন ও প্রজনন শিক্ষা বিষয়ে যে চারা গাছ রোপন করেছে তার যতœ নেওয়া আমাদের সকলের উচিৎ। আমারা এই কার্যক্রমকে চালিয়ে যাব।
মোঃ হাফিজ উদ্দিন, সহকারী শিক্ষক, গজারিয়া পাড়া হামিদিয়া দাখিল মাদ্রসা বলেন যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা এটি ছাত্র-ছাত্রীদের জীবন ভিত্তিক শিক্ষা যা অব্যাহত রাখলে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। মেজবা উদ্দিন, প্রধান শিক্ষক, হাতিয়াব হাজী সমির উদ্দিন উচ্চ বিদ্যালয় বলেন আমারা বিদ্যালয়ে বয়সন্ধিঃকালীন স্বাস্যসেবা উন্নয়নে পাঠ দান অব্যাহত রাখব এবং পাশাপাশি যুব কর্ণার গুলো চালু রাখব।
উক্ত সভাটি সফল করার জন্য সহায়ক ভূমিকা পালন করেন ইয়ুথ অফিসার, পিযুষ চন্দ্র সরকার ও কাউন্সেলর নিপুর আরেং প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ