গাজীপুরে পিএসটিসির যুব বান্ধব কর্ণার হস্তান্তর উপলক্ষে সভা অনুষ্ঠিত
পিএসটিসি-ইউবিআর প্রকল্প-২ এর আয়োজনে পিএসটিসি কমপ্লেক্্র, মাস্টার বাড়িতে ২৬ ফেব্রুয়ারি বুধবার মির্জাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এবং সালনা সাব সেন্টারের যুব কর্নার হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।
যুব বান্ধব কর্ণার হস্তান্তর সভাটি পরিচালনা করেন নাজমুল কবির আল-মেহমুদ, প্রোগ্রাম অফিসার, সঞ্চালনা করেন ফারজানা রহমান, এরিয়া কো-অর্ডিনেটর, পিএসটিসি, ইউবিআর-২ প্রজেক্ট,গাজীপুর।
বর্তমান কিশোর – কিশোরী ও যুবসমাজের জন্য যা অত্যন্ত যুগোপযোগী । কারণ বর্তমান যুগ ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর। সহজেই ঘরে বসে পৃথিবীর সবকিছু জানা সহজ হচ্ছে । ছেলে-মেয়েরা অনেকেই ক¤িপউটার ও মোবাইলে তথ্য আদান-প্রদান করছে । তাদের বেড়ে উঠার বিষয়গুলো যেমন শারীরিক ও মানসিক পরিবর্তন, বন্ধুত্ব ও অন্যান্য পরিমন্ডলে নিজেদের তুলে ধরতে সক্ষম হচ্ছে । অনুসন্ধিৎসু যুব সমাজ অনেক সময় তাদের বয়স উপযোগী তথ্য ছাড়াও অপ্রাসঙ্গিক যেমন, যৌনতা বিষয়ে জানার আগ্রহ বাড়ছে ও ঝুকে পড়ছে । যা অল্প বয়সে মোটেই কাম্য নয় । তবে প্রতিটি ছেলে মেয়ের বেড়ে ওঠার সময় তাদের কি করণীয় বা বর্জনীয় এ বিষয়ে পরিষ্কার জ্ঞান থাকা দরকার। জনাব মোঃ মোশারফ হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার, গাজীপুর সদর, গাজীপুর বলেন- পিএসটিসি যুব বান্ধব স্বাস্থ্য শিক্ষা বিষয়ে যে উদ্যোগ নিয়েছে তা অব্যাহত রাখলে অত্র এলাকার সুবিধা-বঞ্চিত যুব সমাজ বিষেশভাবে উপকৃত হবে এবং গাজীপুর সদর উপজেলায় যুববান্ধব স্বাস্থ্যসেবা প্রদানের অনুকুল পরিবেশ তৈরী হবে।
সভাটি সমন্বয় করেন পিযুষ চন্দ্র সরকার, যুব কর্মকর্তা, সহায়তা করেন নিপুন আরেং, কাউন্সেলর, ইউবিআর-২ প্রজেক্ট প্রমূখ।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 