গাজীপুরে পিএসটিসির আয়োজনে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে মতবিনিময়
পিএসটিসি-ইউবিআর প্রকল্প-২এর আয়োজনে গত ২৭ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার গাজীপুর সদর উপজেলা পরিষদ হল রুমে শিক্ষক ও ম্যানিজিং কমিটির সাথে আমি এবং আমার পৃথিবী কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য যুব কর্ণার হস্তান্থর সভা অনুষ্ঠিত হয়।
যুব কর্ণরা হস্তান্তর সভাটি পরিচালনা করেন নাজমুল কবির আল-মেহমুদ, প্রোগ্রাম অফিসার, সঞ্চালনা করেন ফারজানা রহমান, এরিয়া কো-অর্ডিনেটর, পিএসটিসি, ইউবিআর-২ প্রজেক্ট,গাজীপুর।
প্রধান অথিতি এ্যাডভোটে রিনা পারভিন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গাজীপুর সদর, বলেন পিএসটিসি যৌন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়নে যে পাঠ দানের সূচনা করেছে, আমাদের দায়িত্ব তা নিজ উদ্যোগে অব্যাহত রাখা। গজারিয়া হামিদিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ হাফিজ উদ্দিন বলেন পরবর্তী প্রজন্মের যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা উন্নত করার লক্ষে আমরা আমাদের প্রতিষ্ঠানে যুব কর্ণারগুলো চালু রাখবো এবং ছাত্র-ছাত্রীদের সাথে সর্বদা তাদের সমস্যাবলী নিয়ে কথা বলবো। ফলে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে।
অপরদিকে হাতিয়াবো হাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বলেন আমারা বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বয়সন্ধিঃকালীন স্বাস্যসেবা উন্নয়নের জন্য যুব কর্নারগুলো সচল রাখবো। সভায় উপস্থিত সকল শিক্ষক এবং ম্যানিজিং কমিটির সদস্যগণ সার্বিক সহযোগিতা করবেন বলে মত প্রকাশ করেণ।
সভাটি সমন্বয় করেন পিযুষ চন্দ্র সরকার, যুব কর্মকর্তা, সহায়তা করেন নিপুন আরেং, কাউন্সেলর, ইউবিআর-২ প্রজেক্ট প্রমূখ।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 