News Bangla 24 BD | গাজীপুরে সরকারী বিভাগ ও যুব ফোরামের সাথে আ্যাডভোকেসি সভা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুরে সরকারী বিভাগ ও যুব ফোরামের সাথে আ্যাডভোকেসি সভা


পিএসটিসি-ইউবিআর প্রকল্প-২ এর আয়োজনে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ, হল রুমে যুববান্ধব স্বাস্থ্য পরিসেবা কর্ণার এবং ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে আমি এবং আমার পৃথিবী শিরোনামে যৌন ও প্রজনন শিক্ষা কার্যক্রম নিয়ে সরকারী বিভাগ ও যুব ফোরামের সাথে অ্যাডভোকেসি সভা বৃহস্পতিবার অর্ধদিবস ব্যাপি অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার নাজমুল কবির আল-মেহমুদ এবং সঞ্চালনা করেন ইউবিআর-২ প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর ফারজানা রহমান।
সভায় প্রধান অথিতির হিসাবে উপস্থিত ছিলেন আবু নাসার উদ্দিন, এডিশনাল ডেপুটি কমিশনার জেনারেল, গাজীপুর। সভায় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোটে রিনা পারভিন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক এটিএম তৌহিদুজ্জামান, ফ্যামিলি প্ল্যানিং অফিসার ফৌজিয়া আসমত, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম আবু অবায়দা আলী প্রমুখ। প্রধান অথিতি, বিশেষ অথিতি ও সম্মানিত অথিতিদের বক্তব্যে কিশোর –কিশোরীদের যৌন প্রজনন, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের সাথে সাথে প্রতিবন্ধি ও তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে কাজ করার বিষয়টি গুরুত্ব পায়।
সভাটি সফল করতে সহায়তা করেন প্রকল্পের যুব কর্মকর্তা পিযুষ চন্দ্র সরকার ও কাউন্সিলর নিপুন আরেং।

এ বিভাগের অন্যান্য সংবাদ