News Bangla 24 BD | কোটচাঁদপুরে বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো’র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

কোটচাঁদপুরে বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো’র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


তারেক জাহিদ, ঝিনাইদহঃ
প্রবাসী কল্যাণ ও দেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের সহযোগীতায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক “প্রেস ব্রিফিং” মঙ্গলবার সকাল ১০টার অনুষ্ঠিত হয় কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনিন সুলতানার সভাপতিত্বে “প্রেস ব্রিফিং”-এ উপস্থিত ছিলেন, বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো’র সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রোস্তম আলি, কোটচাঁদপুর থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম, সাবদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী নাছির ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনিন সুলতানা- বর্তমান সরকারের মহতি উদ্দ্যোগের বিস্তারিত তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে “প্রেস ব্রিফিং”-এর কার্যক্রম শুরু করেন। কোটচাঁদপুর উপজেলাতে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত ১৫জন সাংবাদিকের উপস্থিতিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে যে সকল সেবা প্রদান করা হয় সে বিষয়ে আলোকপাত করেন- বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো’র সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার। তিনি বলেন- মহিলা কর্মী নির্বাচন ও প্রশিক্ষণসহ বিএমইটি’র অধীনে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে আরবি, ইংরেজি. জাপানিজ ও কোরিয়ান ভাষা প্রশিক্ষণ চালু রয়েছে। বিদেশগামী কর্মীদের প্রাক-বহির্গমন ওরিয়েণ্টেশন ট্রেনিং বিএমইটি’র অধীন ৭০টি প্রশিক্ষণ কেন্দ্র (আই এম টি ও টি টি সি) এর মাধ্যমে প্রদান করা হচ্ছে। ঘরে বসেই গৃহকর্মী পেশায় প্রশিক্ষণ গ্রহণের সুবিধার্থে ই-লার্ণিং প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। দুঃস্থ ও এতিম যুবক/যুবমহিলাদের বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিশেষ দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতারণা এড়াতে তিনি সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চাকরি নিয়ে বিদেশ যাওয়ার অনুরোধ করেন। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রোস্তম আলি তিনি বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য তুলে ধরে বলেন- প্রশিক্ষণার্থীরা পরবর্তীতে একটি সুস্থ্য সমাজ গঠনের বিশেষ ভুমিকা রাখতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ