News Bangla 24 BD | গাজীপুরে রহমত আলী এমিপ’র স্মরণে দোয়া মাহফিল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরে রহমত আলী এমিপ’র স্মরণে দোয়া মাহফিল


টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগর কৃষকলীগের উদ্যোগে বাংলাদেশ কৃষকলীগ সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা, সাবেক ৫বার নির্বাচিত এমপি আলহাজ¦ এড. রহমত আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল রোববার বোর্ড বাজার এলাকায় গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আব্দুল কাদির মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীরচন্দ্র, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আকবর আলী চৌধুরী, গাজীপুর-২ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-৩১৪ মরহুম আলহাজ¦ রহমত আলীর সুযোগ্য কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি। গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মো: ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ কাজী ইলিয়াস আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পদক ডা: মোজাফ্ফর হোসেন, ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন, আলহাজ¦ আকরাম হোসেন সরকার, এস এম শামীম, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পুষ্পা আক্তার মায়া, মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রমজান আলী রঞ্জু, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সেলিনা ইউনুস, টঙ্গী পূর্ব থানা কৃষকলীগের সভাপতি মোস্তফা মিয়া, টঙ্গী পশ্চিম থানা কৃষকলীগের সভাপতি আলহাজ¦ মো: মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল হক জিহাদী, বাসন থানা কৃষকলীগের সভাপতি আব্দুস সামাদ মাষ্টার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, ইসমাইল হোসেন, বদরুজ্জামান বকুল, মজিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম আলহাজ¦ এড. রহমত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ