টঙ্গীতে আহসান উল্লাহ মাস্টারউচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর এরশাদনগর বীরমুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অধীনে ৬তলা ভিত বিশিষ্ট ৬তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল রবিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মো: নূরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন, স্থানীয় যুবলীগের সভাপতি আলহাজ¦ আব্দুল জলিল গাজী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, হাফিজুর রহমান লাল মিয়া, আওয়ামীলীগ নেতা মোস্তফা ভুট্টু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবু আলম, খাঁন মোহাম্মদ মঈনুল ইসলাম, টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, আওয়ামীলীগ নেতা কামাল দেওয়ান, জুয়েল হোসেন জয়, রফিকুল ইসলাম ফিরোজ সবর্দার, রুমান দেওয়ান, বিপ্লব সবর্দার প্রমুখ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও ৬তলা ভিত বিশিষ্ট ৬তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 