কোন বাধাই বাংলাদেশে থাকবে না-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
টঙ্গী প্রতিনিধি : আমরা আমাদের বঙ্গবন্ধুর আদর্শে ছাত্র-যুবক বন্ধুরা যদি চলার পথে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করি তাহলে কোন বাধাই বাংলাদেশে থাকবে না। শনিবার রাতে ৭ই মার্চ গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি টঙ্গীর মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশন ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর, হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সভাপতি মোঃ আব্দুল আলী মোল্লার সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ বদরুল আলম পাশার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ কাজী ইলিয়াস আহস্মেদ, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের প্রভাষক আলহাজ্ব মোঃ মাহবুবুল আলম, শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদ, ৫২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আলহাজ্ব মোঃ আতাউর রহমান, টঙ্গী থানা আওয়ামীগ সভাপতি মোঃ ফজলুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন,টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, হায়দার আলী, শফিকুল ইসলাম শফিক, সানোফি এভেন্টিস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ¦ আব্দুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মিজানুর রহমান, উত্তরা প্রবর্তন সিটির চেয়ারম্যান আলহাজ¦ মো: মাহবুবুল আলম, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মো: ইয়াসিন মিয়া, মোছা: সাহিদা আক্তার, সাইফুল ইসলাম, সিরাজ মাতাব্বর, আব্দুর রাজ্জাক মাস্টার, আ ন ম আক্তারুজ্জামান নূর, মোছা: শাহনাজ বেগম, গোলমা মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ৭ই মার্চ বাঙ্গালি জাতির জন্য একটি গর্ভের দিন, একটি অহংকারের দিন, যেদিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এমন একজন ব্যক্তি যার এক কথায় সারা বাংলাদেশের সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছেন বিশ্বে এমন কোন নেতা খুঁজে পাওয়া যাবে না যার এক কথায় এভাবে ঐক্যবদ্ধ হতে পারে। মন্ত্রী আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। উনার প্রতি বিনম্র্র শ্রদ্ধা ঞ্জাপন করে এই ৭ই মার্চ পবিত্র দিনে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরে তিনি নিজেকে গর্ববোধ মনে করছি,এই দিনটিকে কাজে লাগিয়ে আমরা আমাদের বঙ্গবন্ধুর আদর্শে ছাত্র-যুবক বন্ধুরা যদি চলার পথে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করি তাহলে কোন বাধাই বাংলাদেশ থাকবে না ।
আলোচনা সভা শেষে টঙ্গীর মুদাফা হাজি সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মনমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের রাতে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ওসি এমদাদুল হক সংগীত পরিবেশন করেন।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 