News Bangla 24 BD | গাজীপুরে গরিব অসহায় ও বিধবা পরিবারের মাঝে বিনামূল্যে ঘর হস্তান্তর - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

গাজীপুরে গরিব অসহায় ও বিধবা পরিবারের মাঝে বিনামূল্যে ঘর হস্তান্তর


গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডে গোল্ডেন ড্রিমস এসোসিয়েশনের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (১৭ মার্চ ২০২০) উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা, এতিম, বিধবা ও সুবিধাবঞ্চিত গৃহহীনদের জন্য বিনামূল্যে ১০০টি গৃহ নির্মাণ ও হস্তান্তর কর্মসূচির ৭৯ ৮০ ও ৮১ তম গৃহটি গাজীপুর মহানগর ৩৪নং ওয়ার্ডের শরিফপুর এলাকায় অসহায় পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠান মঙ্গলবার গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
গরিব, অসহায় ও বিধবা ৩টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন খান, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য সুমন আহমেদ শান্ত বাবু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো: ইসমাইল হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা কাজী কামাল, এড. বিল্লাল হোসেন, সোহেল রানা, পূবাইল থানা যুবলীগ নেতা মামুনুর রশিদ ভূঁইয়া, কাশিমপুর থানা যুবলীগ নেতা রিপন সরকার, সাদাম হোসেন তন্বয়, সোহেল রানা, এমএস মঞ্জুর রনি, সাইফুল্লাহ মুক্তাধীর নয়ন, বাবুল পাঠান, মোস্তফা মিয়া, শাহজাহান সিরাজ সাজু, হুমায়ুন কবির আজাদ, হুমায়ুন কবির রাজি, আবুল বাশার খোকন, হাজী আনিসুর রহমান মিলন, শরীফুল ইসলাম বাধন, ফজল করিম, মনির হোসেন প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল গাজীপুর মহানগর যুবলীগকে স্বাগত জানিয়ে বলেন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম যে মহতি উদ্যোগ নিয়ে আসহায় মানুষের পাশে দাড়িয়েছেন প্রত্যেকটি যুবলীগ কর্মী যেন সেই কাজ করে । তিনি যুবলীগের প্রতিষ্টাতা শেখ ফজলুল হক মনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতীয় জন্য দোয়া চেয়ে সকল উশৃঙ্খলা বন্ধ করে মানুষের কল্যানে কাজ করার জন্য যুবলীগকে আহবান জানান।
গোল্ডেন টিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বলেন, সাধারণত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম (১৭মার্চ ২০১২০) জন্মবার্ষিকী উপলক্ষে আমরা টার্গেট করেছি ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে আমরা ১০০টি ঘর নির্মাণ করে দিব। সেই লক্ষ্যে আমরা ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আমরা ৮১টি ঘর নির্মাণ করেছি তা গাজীপুরে বীর মুক্তিযুদ্ধাসহ বিধাব, এতিম, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বুজিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন আমরা শুধু ১০০টি ঘর নির্মাণ করে ক্লান্ত হবো না আমাদের রাজনৈতিক পদ পদবী থাকুক বা না থাকুক এদেশের মানুষের মঙ্গলের জন্য আমরা কাজ করে যাব। উল্লেখ্য, গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে গোল্ডেন ড্রিমস্ এসোসিয়েশনের সহযোগিতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ২০২০ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে বীরমুক্তিযোদ্ধা, বিধবা, এতিম ও সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে ১শ’ টি গৃহনির্মাণ এবং হস্তান্তর প্রকল্পের ৮১টি ঘর হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ