News Bangla 24 BD | মানিকগঞ্জে বিদেশ থেকে আসা ৫৯ ব্যক্তিকে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মানিকগঞ্জে বিদেশ থেকে আসা ৫৯ ব্যক্তিকে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে


করোনা ভাইরাসের জীবাণু থাকতে পারে, এমন আশঙ্কায় মানিকগঞ্জে বিদেশ থেকে আসা ৫৯ ব্যক্তিকে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় (হোম কোয়ারেন্টাইন) রাখা হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, মানিকগঞ্জ সদর উপজেলায় ৪ জন নারীসহ ৩২ জন, সাটুরিয়া উপজেলায় ১৮ জন, শিবালয়ে ৬ জন, দৌলতপুর উপজেলায় ২ জন ও সিংগাইরে ১ জন ব্যক্তি মিলিয়ে ৫৯ জন ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদিআরব ও সিংগাপুর থেকে এসেছেন। এদের সবাইকে নিজ বাসায় বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। বিদেশ ফেরতসহ পরিবারের অন্য সদস্যদেরকেও বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মানিকগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১০মার্চ) থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১২ শয্যার করোনা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। হাসপাতালের পুরাতন ভবনের দোতলায় একটি বড় আয়তনের কক্ষে এই ইউনিট খোলা হয়েছে। এছাড়া বিদেশ ফেরত আসা ব্যক্তিদের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

এদিকে মানিকগঞ্জ পৌর এলাকার কেওয়ারজানী এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনে নতুন ভবনেও কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে। সেখানে ১০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক এসএম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলা এবং উপজেলায় তিনটি কমিটি করা হয়েছে। গত ৩ মার্চ জেলা ও উপজেলা মাল্টিসেক্টরাল সমন্বয় কমিটি র‌্যাপিড রেসপন্স কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্টি এই কমিটিতে জেলা প্রশাসক এসএম ফেরদৌস সভাপতি এবং সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দকে সদস্য সচিব করা হয়েছে। ইতিমধ্যে এই কমিটির সভাও হয়েছে। এছাড়া প্রায় দুই সপ্তাহ আগে জেলা ও উপজেলায় র‌্যপিড রেসপন্স কমিটিও করা হয়েছে। এই কমিটিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। করোনা আক্রান্তের উপসর্গ দেখা দিলে রোগীকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসাই এই কমিটির সদস্যদের প্রধান কাজ।

এদিকে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে ৯ সদস্যবিশিষ্ট কোভিড-১৯ ব্যবস্থাপনা কমিটিও করা হয়েছে। এই কমিটিতে সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সাকিনা আনোয়ারকে প্রধান করা হয়েছে। হাসপাতালে ইসোলেশন ইউনিটে রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা ও তা রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো এই কমিটির প্রধানতম কাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ