News Bangla 24 BD | হরিণাকুন্ডুতে সড়ক দূর্ঘটনায় নিহত:১ - News Bangla 24 BD
News Head
 ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে অবৈধ ইঞ্জিনচালিত যান লাটা হাম্বার চাপায় শওকত জোয়ার্দ্দার (৬০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের মৃত-আইজুদ্দিন জোয়ার্দ্দারের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর পানহাট সংলগ্ন রাস্তার উপর এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহতের ভাতিজা ইখতিয়ার উদ্দিন জানান, তার চাচা বাইকেল চালিয়ে পান বিক্রয়ের জন্য ভবানীপুর পানহাটে যাচ্ছিলেন। সেসময় ওই এলাকায় সামনে থেকে আসা অপর একটি বাইসাইকেলের সাথে ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্রুতগতির একটি লাটাহাম্বা (ইটভাটার মাটি ও বালু টানার জন্য স্থানীয়ভাবে তৈরি অবৈধ ইঞ্জিনচালিত যান) গাড়ি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফাড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। হরিণাকু-ু থানার উপপরিদর্শক আবদুল জলিল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবার থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ