গাজীপুরে পুলিশকে মারধরের অভিযোগে যুব মহিলা লীগেরনেত্রী রুনা আটক
গাজীপুরে পুলিশকে মারধরের অভিযোগে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহবায়ক ও সংরক্ষিত ৩২ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর রুহুননেছা রুনাকে পুলিশ আটক করেছে।
শনিবার দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা থেকে তাকে পুলিশ আটক করে।
গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, যুব মহিলা লীগের নেত্রী রুহুননেছা রুনা উল্টা পথে গাড়ি চালাচ্ছিল। এ সময় কর্তব্যরত অবস্থায় ২পুলিশ কনস্টেবল তাকে বাধা দিলে তিনি গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের চড়-থাপ্পড় মারেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।পরে পুলিশ তাকে আটক করে বাসন থানায় সোপর্দ করে।
বাসন থানার ওসি চৌধুরী একেএম কাউসার আহম্মেদ এ বিষয়ে বলেন, পোশাক পরিধান অবস্থায় দুই পুলিশ সদস্যকে মারধর করে যুব মহিলা লীগ নেত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুহুননেছা রুনা।
তবে আটককৃত ওই নেএী উলটো পথে আসছিলেন এবং কথা কাটাকাটির এক পযায়ে ২ জনকে নয়, আশিকুর রহমান নামে ১ জন পুলিশ কনস্টেবল মারধরের কথা বাসন থানায় সাংবাদিকদের সামনে স্বীকার করেন।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 