News Bangla 24 BD | কাপাসিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা - News Bangla 24 BD
News Head

কাপাসিয়া সংবাদদাতা : গ্রেপ্তার হওয়া বহিস্কৃত যুবলীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল-আমিনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রকিবাদে কাপাসিয়া মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পাপিয়াকে নিয়ে গত ২ মার্চের দৈনিক মানবজমিনের একটি সংবাদ কেন্দ্র করে ৯মার্চ মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার শেরে বাংলানগর থানায় একটি মামলা দায়ের করেন। আজ বিকালে কাপাসিয়া বাজারের মেইন রোডে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ।
দৈনিক মানবজমিনের কাপাসিয়া প্রতিনিধি মোঃ মজিবুর রহমানের সভাপতিতে ও কাপাসিয়া প্রেস ক্লাবের সংিগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমের পরিচলনায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, দৈনিক ইত্তেফাকের কাপাসিয়া সংবাদদাতা এম আসাদুজ্জামান সাদ, বাংলাদেশ প্রতিধিনের স্টাফ রিপেটার শেখ সফিউদ্দিন জিন্নাহ, দৈনিক ভোরের ডাকের কাপাসিয়া প্রতিনিধি নূরুল ইসলাম ফরিদ, উপজেলা কমপ্লেক্স স্কুলের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, দূর্নীতি প্রতিরোধ কমিটির ভাইস চেয়ারম্যান মিজানূর রহমান সৈকত, আলোকিত বাংলাদেশ পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি আক্রাম হোসেন রিপন, মাই টিভির কাপাসিয়া প্রতিনিধি মজিবুর রহমান, দৈনিক ভোরের দর্পনের কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ^ান, মুক্ত খবরের কাপাসিয়া প্রতিনিধি আক্রাম হোসেন হিরন, দৈনিক খোলা কাগজের কাপাসিয়া প্রতিনিধি শরিফ সিকদার, দৈনিক মুক্ত সংবাদের কাপাসিয়া প্রতিনিধি আনিছুর রহমান, দৈনিক সময়ের আলোর কাপাসিয়া প্রতিনিধি শামীম সিকদার ও গাজীপুর নিইজ ২৪ এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তাগন বলেন অভিলম্বে মতিউর রহমান চৌধুরী সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ