News Bangla 24 BD | কালীগঞ্জে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে আলোচনা - News Bangla 24 BD
News Head

কালীগঞ্জে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে আলোচনা


কালীগঞ্জ প্রতিনিধি : ‘মুজিব বর্ষের অঙ্গীকার-নদী রাখবো পরিষ্কার’ ও ‘দখল-দূষণমুক্ত প্রবহমান নদী চাই’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওই শাখার সভাপতি আব্দুর রহমান আরমান। সাধারণ সম্পাদক রফিক সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নদী বন্ধু আশরাফুল আলম আইয়ুব, বিল্লাল হোসেন, মাফুজা আফরিন মনি প্রমুখ। এ সময় বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন নদী রক্ষায় স্থানীয়ভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক সংগঠন বাংলাদেশ নদী পরিব্রাজক দল। এরই ধারাবাহিক এ কাজের অংশ হিসেবে সকালে দখল ও দূষণ দেখতে শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ অংশে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন স্বেচ্ছাসেবক সংগঠনটি। কালীগঞ্জ খেয়াঘাট থেকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতু পর্যন্ত পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন তারা।
স্বেচ্ছাসেবক সংগঠন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান আরমান বলেন, শীতলক্ষ্যা নদী অবৈধ দখল উচ্ছেদ করে নদীর পাড়ঘেঁষে একটি ওয়াকওয়ে নির্মাণ করতে হবে, যাতে পুনরায় প্রতিষ্ঠানগুলো নদীর জমি দখলে না নিতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ