News Bangla 24 BD | গাজীপুরের পুবাইল হাসপাতাল কোয়ারেন্টিনে ৪৯ প্রবাসী - News Bangla 24 BD
News Head

গাজীপুরের পুবাইল হাসপাতাল কোয়ারেন্টিনে ৪৯ প্রবাসী


মৃণাল চৌধুরী সৈকত : ইতালি থেকে আসা ৪৯ জন প্রবাসি বাংলাদেশীকে পুবাইলের মেঘডুবি মা ও শিশু কণ্যাল কেন্দ্রে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনিবার রাতে তাদের এ কেন্দ্রে আনা হয়। তাদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তা এখানে পর্যবেক্ষণ করা হবে। এঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে করোনা আতংক বিরাজ করছে।
পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভুইয়া জানান, শনিবার ইতালি থেকে বাংলাদেশে আসেন তারা। পরে রাত ১২টার দিকে ৪৮ জনকে পর্য়বেক্ষণের জন্য এ কেন্দ্রে আনা হয়। এখানে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যারা নিরাপদ তাদেরকে হয়ত হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হবে। গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকীসহ স্থানীয় প্রশাসনের কয়েক কর্মকর্তা তাদের দায়িত্ব বুঝে নেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এলাকাবাসী যাতে কোন প্রকার ভয় না পায় এবং আতংকিত হয়ে না পড়ে সে ব্যবস্থাও করা হবে বলে জেলা সিভিল সার্জন এ প্রতিনিধিকে জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ