News Bangla 24 BD | গাজীপুরের বশেমুরকৃবিতে সামার টার্মের ওরিয়েন্টেশন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরের বশেমুরকৃবিতে সামার টার্মের ওরিয়েন্টেশন


 গাজীপুরের সালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সামার- ২০ টার্মে ভর্তিকৃত বিএস (কৃষি/ফিশারিজ/কৃষি অর্থনীতি), ডিভিএম, এবং এমএস ও পিএইচডি ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান রবিবার বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দিন মিয়া। ভাইস-চ্যান্সেলর নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, কঠিন অধ্যাবসায়, নিয়মানুবর্তিতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে পরিবারের পাশাপাশি দেশ ও মানুষের প্রত্যশা পূরণে কাজ করে যেতে হবে। তিনি নবাগত ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাদক ও র‌্যাগিং বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, কেউ এর ব্যত্যয় ঘটালে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে।বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আজ থেকে একটি নতুন অধ্যায়ের শুরু হলো। যেটি তোমাদের দ্বিতীয় আবাস। এখানে মনোযোগের সাথে লেখাপড়া করতে হবে এবং প্রাত্যাহিক জীবনে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সুন্দর জীবন গড়ে তুলতে হবে। পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোঃ খোরশেদ আলম ভূঁঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডীন, প্রফেসর ড. এ. কে. এম. আজাদ শাহ্, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক), প্রফেসর ড. এ. আর. এম. সোলাইমান, প্রক্টর, ড. মোঃ আরিফুর রহমান খান, প্রভোস্ট (অস্থায়ী ছাত্রী হল), ড. রায়হানুর জান্নাত, প্রভোস্ট, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল, প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, প্রভোস্ট, শহীদ তাজউদ্দিন আহমদ হল, প্রফেসর ড. ইমরুল কায়েস বক্তৃতা করেন। নবাগত ছাত্র-ছাত্রীদের মধ্যে কৃষি অনুষদের সাজিন মেহজাবিন, ডিভিএম এর বায়েজিদ মিয়া, কৃষি অর্থনীতি অনুষদের ইসতিয়াক ইকবাল ইমন এবং এমএস প্রোগ্রামের দিপু রায় তাদের নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন। উল্লেখ্য যে, বর্তমান টার্মে ৩৩০ জন ছাত্র-ছাত্রী ছাড়াও ২৭ জন নেপালী ছাত্র-ছাত্রী ডিভিএম ও কৃষি অনুষদে ভর্তি হয়েছেন। অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রী, অভিভাবক, বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভাইস-চ্যান্সেলর ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন, এসময় অভিভাবকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ