News Bangla 24 BD | ঝিনাইদহে জমকালো আয়োজনে মুজিববর্ষের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে জমকালো আয়োজনে মুজিববর্ষের উদ্বোধন


 ঝিনাইদহঃ
ঝিনাইদহে জমকালো আয়োজনের মধ্যে মুজিববর্ষের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার রাত ১২ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শত মোমবাতি প্রজ্জলন করা হয়। এসময় স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরে সেখানে কেক কাটা হয়। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। কেক কাটার সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। একই সাথে চলে আতশবাজী প্রদর্শন। রংবেরংয়ের আতশবাজীতে ঝলমল করে পুরো শহর। এর আগে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে শহরের এইচএসএস সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ