টঙ্গীতে যাত্রীবাহীবাস থামিয়ে ছিনতাই
মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : টঙ্গীর গাজীপুরা বাসষ্ট্যান্ড সংলগ্ন বাঁশ পট্টিতে মঙ্গলবার ভোরে ঢাকাগামী গাজীপুরপরিবহনর একটি যাত্রীবাহীবাস থামিয়ে গণ-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা ব্যবসায়ীদেও কয়েক লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে বলে অীভযোগ ব্যবসায়ীদের। এঘটনায় ব্যবসায়ীরা বাসচালক ও বাসের হেলপারকে আটক করে টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করেছে।
ভূক্তভোগী ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় গাজীপুরের শিববাড়ি মোড়, জয়দেবপুর চৌরাস্তা থেকে স্থানীয় ১০/১১ জন ব্যবসায়ীকে নিয়ে গাজীপুর পরিবহনের বাস নং (ঢাকা মেট্রো বÑ১১-৮৪৯০) ঢাকার উদ্দেশ্যে রওনা করে। বাসটি ভোর রাত ৫ টা ১০ মিনিটে গাজীপুরা বাসষ্ট্যান্ডে পৌছলে সেখান থেকে পুলিশ সোর্স পরিচয়ে হাসান ও রাসেল নামে দুই যুবক বাসে উঠে এবং বাসটি গাজীপুরা বাঁশ পট্রিতে পৌঁছালে বাসের চালক রহস্যজনক কারণে বাসটি সড়কের বাম পাশে দাঁড় করায় এবং বাসের দরজা খোলে দেয়। এ সময় ওই এলাকা থেকে ৬/৭ ব্যক্তি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বাসে উঠে যাত্রীদের অস্ত্রেও মুখে জিম্মি ও মারধর কওে এবং যাত্রীদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা জয়দেবপুরের ফলব্যবসায়ী সাঈদ আহমদের ১ লাখ ২৭ হাজার টাকা, মাছব্যবসায়ী নাজমুলের ৩৭ হাজার টাকা, চৌরাস্তার মাছ ব্যবসায়ী লিটনের ১ লাখ ১০ হাজার টাকাসহ অন্যান্য যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই সময় ছিনতাইকারীদের সাথে পুলিশ সোর্স পরিচয়দাতা হাসানের হাতে ধাঁরালো ছোঁরা ছিলো বলে ব্যবসায়ীরা দাবী করেন। পওে বাসের যাত্রীরা বাসসহ চালক আঃ মান্নান, হেলপার ইমরান সরদারসহ ওই দুই সোর্সকে নিয়ে টঙ্গী পূর্ব থানায় এসে পুলিশে সোপর্দ করে। কিন্তু ওই দুই সোর্সকে নিয়ে আসার পর তাদের আর পাওয়া যাচ্ছে না। তবে চালক ও হেলপার আটক রয়েছে।
এদিকে উপরোক্ত স্থানে সংঘটিত বিভিন্ন অপরাধ প্রতিরোধে প্রতিদিন রাত ৮ টা থেকে সকাল ৮ টাপর্যন্ত একজন এস আই ও একজন এএসআইসহ কনষ্টেবলরা ডিউটিরত থাকেন। প্রতিদিনে ন্যায় গতকালও টঙ্গী পূর্ব থানার এসআই আল-আমিন ও এএসআই মিজানুর রহমান ডিউটিরত ছিলেন।
এব্যাপারে এসআই আল-আমিনের মুঠো ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া না গেলেও এএসআই মিজান মুঠোফোনে জানান, খবর পেয়ে আমরা গাজীপুর বাসষ্ট্যান্ডে ছুটে যাই এবং তাদের ধরতে পারিনি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে বাস ও বাসের চালকে যাত্রীরা আটক করে থানায় সোপর্দ করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এব্যাপারে টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার থোয়াই অংপ্রুমারমা জানান, প্রতিদিন অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হচ্ছে। ঘটনাস্থলে ডিউটি পোষ্ট রয়েছে। তারপরও কিভাবে এঘটনা ঘটলো তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 