News Bangla 24 BD | গাজীপুরে বাজার মনিটরিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা - News Bangla 24 BD
News Head
 ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

শওকত হোসাইন : বর্তমান বাজারের পণ্যদ্রব্যের মূল্য পর্যবেক্ষণ ও কিছু অসাধু ব্যবসায়ীদের অনিয়মের কারণে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মন্ডলবাড়ী স্ট্যান্ড সংলগ্ন ল্যাংড়া মার্কেটের পাশে
গার্মেন্টসের ঝুট কাপড় ও পরিত্যক্ত তুলা মেশিনে গুড়া করে ক্ষতিকর গরুর খাদ্য তৈরি করা ও বিক্রয়ের অপরাধে ০১ জনকে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ২০ ধারায় ১০ হাজার টাকা
জরিমানা ও তার মেশিন জব্দ করা হয়। পিরুজালী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যানকে আগামী ০৭ দিনের মধ্যে এ ধরনের অবৈধ প্রক্রিয়ায় গোখাদ্য উৎপাদন ও বিক্রয়কারী সকল প্রতিষ্ঠান বন্ধের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়। এছাড়াও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭, ৩৯, ৫১ ও ৫৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন, পণ্যেও মোড়ক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে মনিপুর বাজারের রসের মিষ্টি প্রতিষ্ঠানসহ একাধিক দোকান ও ফার্মেসির ৩জন কে মোট ১ লাখ ১০ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
মনিপুর বাজারের পিয়াজ ও চালের দোকানে মূল্য তালিকা, চালান ও উর্ধমূল্য যাচাই করে বাজার কমিটির সভাপতি, সেক্রেটারিকে সতর্কতার সাথে বাজার মূল্য স্থিতিশীল রাখার নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দেশে বর্তমানে কোনরূপ খাদ্য সংকট নেই, ফলে কোন প্রকার নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য বৃদ্ধির অবকাশ নেই। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ