পার্বতীপুরে সিয়াম ট্রেডার্সের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপি শুরু হওয়া লক ডাউনের কারণে দিনাজপুরের পার্বতীপুরে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন যাপন করা অসহায়, দারিদ্র ও দিনমজুরসহ নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের দড়িখামার গ্রামে ৭৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন পার্বতীপুর ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং আউটলেট মেসার্স সিয়াম ট্রেডার্স এর স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন। এসময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ হালা ডিম এবং ১টি করে সাবান প্রদান করা হয়। সেই সাথে উপস্থিত সকলকে করোনা প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান তিনি। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মরত শাহ আলম, হিরাসহ অন্যান্যরা কর্মীরা উপস্থিত ছিলেন। দেশে চলমান পরিস্থিতিতে অসহায়দের সাহায্যের জন্য হাত বাড়াতে সকলের প্রতি আহবান জানিয়েছেন মেসার্স সিয়াম ট্রেডার্স এর স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান
সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ
বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি প্রধানমন্ত্রীকে ‘মাই ট্রি’ অ্যাপ উপহার দিতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান ফাউন্ডেশন’ 