News Bangla 24 BD | ঝিনাইদহ সদ্য জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘করোনা’! - News Bangla 24 BD
News Head
 জামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটের প্রস্তাবিত অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষর শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শিল্পকলায় উকিল মুন্সীকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’ প্রদর্শনী বৃহস্পতিবার পরিবেশ গবেষণায় ‘জাতীয় পরিবেশ পদক’ পেল পাট গবেষণা ইনস্টিটিউট ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী প্রভা? ফরিদপুরের সংঘাতের পথ ছেড়ে শান্তির অঙ্গীকার, সালথায় অস্ত্র জমা দিলেন স্থানীয়রা জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী

ঝিনাইদহ সদ্য জন্ম নেওয়া শিশুর নাম রাখা হলো ‘করোনা’!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। ক্রমশই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। সবাই যখন মৃত্যুভয়ে কাঁপছে; তখন পৃথিবীতে এলো নতুন অতিথি। বাবা-মা সদ্য জন্ম নেওয়া সেই শিশুর নাম রাখলেন ‘করোনা’। এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের সদর হাসপাতালে। জানা গেছে, ঝিনাইদহ কাঞ্চননগর এলাকার এক দম্পতি কুয়েত প্রবাসী সাদিক ও সালেহা। বিবাহের দীর্ঘ ১৭ বছর পর আজ ঝিনাইদহ সদর হাসপাতালে তাদের কোল জুড়ে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে। সেখানে সদ্য জন্ম নেওয়া কন্যাশিশুর নাম রাখা হয়েছে করোনা। বিষয়টি ছড়িয়ে পড়ার পর হতবাক হয়েছেন অনেকেই। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন নাম হতে পারে, ভাবতেই পারছেন না তারা। ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই সিজারিয়ানের মাদ্ধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। তারপরই ওই সদ্যোজাতের নাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। কেননা এর আগেও অবশ্য এমন নাম রাখা হয়েছে। ঘূর্ণিঝড় সিডরের সময়ও এক শিশুর নাম রাখা হয়েছিল ‘সিডর’। শিশুর বাবা বলেন, ‘এ ভাইরাস অত্যন্ত মারাত্মক তাতে কোনো সন্দেহ নেই। তবে আতঙ্কের মাঝেও অনেক ভালো কিছু সৃষ্টি হয়। তাই অযথা ভয় না পেয়ে নির্দেশ মেনে চললেই সুরক্ষিত থাকব। আর ভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতীক হয়ে থাকবে এ শিশু।’

এ বিভাগের অন্যান্য সংবাদ