News Bangla 24 BD | গাজীপুরের কোনাবাড়িতে শিশু অপহণ ও খুন, র‌্যাবের অভিযানে একজন আটক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরের কোনাবাড়িতে শিশু অপহণ ও খুন, র‌্যাবের অভিযানে একজন আটক


রওশন আরা নুপুর: গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার কোনাবাড়ি এলাকার পারিজাতে পিতার থাপ্পরের প্রতিশোধ নিতে ভাড়াটিয়া কর্তৃক ৫ বছরের শিশু আলিফকে অপহরণ ও খুনের দায়ে সাগর (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব সূত্র জানায়- গত ২৯ এপ্রিল বিকেলে শিশু মো: আলিফ হোসেন বাসা থেকে নিখোজ হয়। নির্খোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোজি করে তাকে না পেয়ে কোনাবাড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়। যার নম্বর-১১৩৫ তারিখ ২৯/০৪/২০২০। নিখোঁজের পরদিন শিশুটির বাবার মোবাইল ফোনে অজ্ঞাতনামা নম্বর থেকে ফোন আসে এবং তার শিশু সন্তান মোঃ আলিফ (০৫) কে তারা অপহরণ করেছে বলে জানায় এবং তার মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করা হয়। অন্যথায় তাকে হত্যা করে লাশ গুম করার কথা বলা হয়। এমতাবস্তায় ০২ মে ২০২০ ইং তারিখ শিশুটির পরিবার র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এসে অপহৃত ছেলের মুক্তির জন্য আইনগত সাহায্য কামনা করে। অভিযোগ প্রাপ্ত হওয়ার পর অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন ছায়া তদন্ত শুরু করেন এবং র‌্যাবের সোর্স নিয়োগসহ সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা শুরু করেন।
এরই ধারাবাহিকতায় ০২ মে ২০২০ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উক্ত অপহরণকারীরা গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে নেয়ার জন্য অপেক্ষা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে লেঃ কর্ণেল শাফী উল্লাহ বুলবুল, অধিনায়ক র‌্যাব-১ এর দিক নির্দেশনায় অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার/ফোর্স সহ গাজীপুর মহানগরীর পূবাইল রেল লাইন এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী অন্যতম মূলহোতা আসামী মোঃ সাগর (১৯), পিতা-আব্দুর রহমান, সাং-মিয়াপুর, থানা-সাথিয়া, জেলা-পাবনা, এ/পি-সাং-কোনাবাড়ী পারিজাত (ভিকটিমের বাড়ির ভাড়াটিয়া), থানা- কোনাবাড়ী, জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করা হয়। এসময় তার দখল হতে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত আসামীর দেয়া তথ্যমতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় তাদের ভাড়াকৃত ৩ তলা ফøাটের একটি ঝুটের গুদাম এর ভিতর থেকে ভিকটিম মোঃ আলিফ হোসেন (০৫), পিতা- মোঃ ফরহাদ হোসেন, মাতা-আঙ্গুরী বেগম, সাং-পারিজাত আমতলা, থানা- কোনাবাড়ী, জিএমপি, গাজীপুর এর অর্ধগলিত মৃত দেহ একটি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে উদ্ধার করা হয়।
ধৃত আসামী মোঃ সাগর (১৯) এর ভাষ্যমতে, সে পেশায় একজন গার্মেন্টস কর্মী। তারা ০৩ বন্ধু মিলে একই রুমে গত ৬ মাস যাবৎ ভিকটিমদের বাড়ির ৩য় তলার ফ্লাটে বাসা ভাড়া থেকে গার্মেন্টসে চাকুরী করে আসিতেছে। গত এক সপ্তাহ আগে উশৃঙ্খল জীবনযাপন করায় বাসার মালিক ভিকটিমের বাবা ধৃত আসামীর বন্ধু ও রুমমেট জুয়েল আহমেদ @ সবুজ’কে ভবনের ছাদে উঠে মেয়েদের ডির্স্টাব করার কারণে কয়েকটি চড়-থাপ্পর দেন। উক্ত থাপ্পরকে কেন্দ্রে করে ও দ্রুত ধনী হওয়ার স্বপ্নে বাড়ির মালিকের প্রতি ক্ষোভ থেকে প্রতিশোধ নিতে ধৃত আসামী এবং তার বন্ধু পলাতক আসামী জুয়েল আহমেদ@সবুজ মিলে ভিকটিমকে হত্যা করে লাশ গুম করে, পরে অপহরণের নাটক সাজিয়ে ভিকটিমের বাবা অর্থাৎ বাড়ির মালিকের কাছ থেকে ২০ লক্ষ টাকা আদায় করে তাদের ধনী হওয়ার স্বপ্ন পূরণ করতে ২০ লক্ষ টাকা নিয়ে উক্ত এলাকা থেকে দ্রুত পালিয়ে যাবে।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী মোঃ সাগর (১৯) আরো জানা যায় যে, এই অপহরণ ও হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী জুয়েল আহমেদ@সবুজ একজন অস্ত্রধারী সন্ত্রাসী। এই অপহরণ ও হত্যাকান্ডের মাধ্যেমে নিজেকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই পরিকল্পনা করেছিল বলে স্বীকার করে। এই হত্যাকান্ডের মূলহোতা পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ