বিমানবন্দরে সেবার মান বেড়েছে: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক :: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের বিমানবন্দরগুলোতে আগের তুলনায় সেবার মান বৃদ্ধি পেয়েছে। প্রবাসী ও বিদেশফেরত যাত্রীরা এখন অনেক বেশি উন্নত ও যাত্রীবান্ধব সেবা পাচ্ছেন। বিমানবন্দরে হয়রানি কমেছে, বেড়েছে সেবার মান। আজ শনিবার সকালে মানিকগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট সংলগ্ন হরিজন পল্লীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদেশ থেকে দেশে ফেরা যাত্রীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। একজন যাত্রী বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গে যেন নিজের দেশে ফিরে আসার স্বস্তি ও আন্তরিকতা অনূভব করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মানিকগঞ্জ জেলা এ কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে জিয়া পরিষদ ও জিয়া স্মৃতি পাঠাগার।
অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট জহিরুল আলম খান লোদী, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, ড্যাবের সভাপতি ডা. জিয়াউর রহমান জিয়া, ডা. বদরুল আলম, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ 