News Bangla 24 BD | করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪০০৮,মৃত্যু ৪৩ - News Bangla 24 BD
News Head
 হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ: মিজানুর রহমান আজহারী শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি যাবজ্জীবন সাঁজা পাওয়া দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছর জেল এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন ৬ নেতা চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার ফুটবল বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশ্বকাপ ফুটবল খেলা দেখার বিশেষ ব্যবস্থা আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ হজ পালন শেষে সৌদি আরব থেকে শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি খুলনা সিটি মেডিক্যালে আগুন, সোয়া ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪০০৮,মৃত্যু ৪৩


করোনা ভাইরাসে দেশে মোট ৫৯টি ল্যাবের গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৭ হাজার ৫২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আট জনের শরীরে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হযেছে। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৫ জন নারী এবং ২১ জন ঢাকা বিভাগে ও বাকী ২২ জন অন্যান্য বিভাগে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। একই সময়ে নতুন করে আরও চার হাজার আট জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৯৮ হাজার ৪৮৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯২৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৮৯ জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ