News Bangla 24 BD | শৈলকুপায় সরকারী বৈদ্যুতিক চোরাই তার সহ দুই চোর গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শৈলকুপায় সরকারী বৈদ্যুতিক চোরাই তার সহ দুই চোর গ্রেফতার


ঝিনাইদহঃ
জেলার শৈলকুপা উপজেলায় সরকারী বৈদ্যুতিক চোরাই তারসহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(২৫ জুন) দুপুরে শৈলকুপা থানার এসআই শিহাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বড়দাহ গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার বারখাদা মধ্যপাড়া এলাকার আজগর আলীর ছেলে আশিকুর রহমান (২৭) ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নিজশেখ সুন্দর এলাকার আয়নাল হকের ছেলে ইমদাদুল হক (২২)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকার সরকারী বৈদ্যুতিক তারের খোসা আলামত হিসেবে উদ্ধার করে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা দায়ের হয়েছে। এরা মামলার ৩ ও ৪ নাম্বার আসামী বলে পুলিশ সূত্রে জানা গেছে। জানা যায়, ‘মনিকো’ লিমিটেড এর ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রীজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট কন্ট্রাক প্যাকেজ-০৩ খুলনা অঞ্চলের সহকারী ম্যানেজার আব্দুল করিম বাদী হয়ে ৫ জনকে আসামী করে বৃহস্পতিবার শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। বাদী শৈলকুপার গাড়াগঞ্জ বড়দাহ বেজ ক্যাম্পে নির্মানাধীন ব্রীজ এর দায়িত্বে আছেন। মামলার আসামীরাও একই কোম্পানীতে বিভিন্ন পদে বড়দাহ প্রজেক্টে কর্মরত। বাদীর অভিযোগ, আসামীরা বড়দাহ প্রজেক্টে কাজকর্ম দেখাশোনা ও মালামাল রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছিলো। বড়দাহ প্রজেক্টের গুদামঘরে রক্ষিত হাই ভোল্টেজ ক্যাবল, ওয়েল্ডিং ক্যাবল, ওয়েরিং ক্যাবল গত ২০ এপ্রিল থেকে ৫মে এর মধ্যে তারা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। শৈলকুপার থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ