ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ঝিনাইদহঃ
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ ২জন নিহত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জের বলিদাপাড়া ও সদর উপজেলার খড়িখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে বলিদাপাড়া এলাকার মহাসড়কের পাশেই দাঁড়িয়েছিল রিমা খাতুন নামের ২য় শ্রেণীর এক স্কুলছাত্রী। এসময় ঝিনাইদহ থেকে যশোরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিমাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে। অপরদিকে সকালে সদর উপজেলার খড়িখালী এলাকায় মাইক্রোবাসের বাসের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন নামের এক নির্মাণ শ্রমিক আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 