করোনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যু
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ১৩ জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ্য হয়ে ফিরে আসলেও তার স্ত্রী সেখানে চিকিৎসাধীন ছিলেন। গত দুইদিন তিনি ওই হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ পরিবারের অপর সদস্যদের রেখে যান। বাদ যোহর গাজীপুর সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে তার নামাজে জানাযা শেষে লাশ দাফন করা হয়।
১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান্দ বানু গাজীপুরে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জম্মগ্রহণ করেন। তিনি রানী বিলাশমণী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন করেন। তার বাবা শেখ মোবারক জান এবং মা লাল বানু। তিনি ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এদিকে, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী মারা যাওয়ায় শোক প্রকাশ করেছেন জেলা ও মহানগর আওয়ামীলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মরহুমার মৃত্যুতে গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র আলহাজ এডভোকেট মো. জাহাঙ্গির আলম, গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্নি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
যুব ও ক্রীড় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, সিটি মেয়র এড. জাহাঙ্গির আলম, মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্ল্যাহ খান, জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কাজী আলিমদ্দিন বুদ্দিন, এড. আব্দুল হাদি শামীম, মহানগর যুবলীগের আহব্বায়ক কামরুল আহসান সরকার রাসেলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ জানাযার নামাযে উপস্থিত ছিলেন।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 