কালীগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে এলাকা ভিত্তিক লকডাউন
ঝিনাইদহঃ
করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরে এলাকা ভিত্তিক লকডাউন শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার সময় কালীগঞ্জ শহরের ২ নং ওয়ার্ড (কলেজপাড়া), ৩ নং ওয়ার্ড (ফয়লা আলু পট্টি) এবং ৫ নং ওয়ার্ড নিশ্চিন্তপুর (বনানীপাড়া) এই ৩টি এলাকা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়। ওই ৩ টি এলাকার মোড়ের রাস্তায় বাঁশ বেধে বন্ধ করা হয়েছে। আগামী ৭ দিন প্রাথমিকভাবে এলাকা লকডাউন থাকবে। এসময় ওই এলাকা থেকে কেউ বেরুতে বা প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। লকডাউনকৃত এলাকায় পৌরসভার স্বেচ্ছাসেবক দল কাজ করবে। আগামীতে শহরের অন্যান্য এলাকার কয়েকটি স্থানে পর্যায়ক্রমে লকডাউন করা হবে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সূর্বনা রানী সাহা, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা শিরীন, কালীগঞ্জ পৌরসভার সচিব আব্দুল্লা আল-মাসুম, কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান পৌর কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার ৩ টি এলাকা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়। ওই ৩ টি এলাকার মোড়ের রাস্তা বন্ধ করা হয়েছে। আগামী ৭ দিন প্রাথমিকভাবে এলাকা লকডাউন থাকবে মর্মে জানা গেছে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
পরিবেশ গবেষণায় ‘জাতীয় পরিবেশ পদক’ পেল পাট গবেষণা ইনস্টিটিউট
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী
জাতীয় সংসদে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার 