শৈলকুপায় ঘুড়ির শিং এর আঘাতে প্রাণ গেল কিশোরের
ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল সুমন হোসেন (১৪) নামের এক কিশোরের। সুমন ধর্মপাড়া গ্রামের মুকুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধর্মপাড়া গ্রামের রিপন হোসেন নামের এক যুবক জানান, বুধবার বিকেলে নিজের কোয়াড়ে ঘুড়ি নিয়ে গ্রামের মাঠে ওড়াতে যায় সে। সন্ধ্যা ঘনিয়ে এলে ঘুড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য সুতা গুছিয়ে ঘুড়ি ধরতে গেলে ঘুড়ির শিং এ চোঁখ ও মাথায় আঘাত পায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়। শৈলকুপার কচুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 