News Bangla 24 BD | সরকারি ছুটির সাথে মিল রেখেই ঈদে পোশাক ও শিল্প শ্রমিকদের ছুটি-স্বরাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

সরকারি ছুটির সাথে মিল রেখেই ঈদে পোশাক ও শিল্প শ্রমিকদের ছুটি-স্বরাষ্ট্রমন্ত্রী


সরকারি ছুটির সাথে মিল রেখেই ঈদে পোশাক ও শিল্প-কলখানার শ্রমিকদের ছুটি দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পখাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটিসহ শিল্প এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের চলতি জুলাই মাসের বেতন-ভাতা নিয়ে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। কোরবানির ঈদের ছুটি তিনদিনই থাকবে। এই ছুটি বাড়বে না। আবার ছুটিকালীন কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেয়া হয়েছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয় সে বিষয়ে সিদ্ধান্ত জানিায়ে দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ