News Bangla 24 BD | গাজীপুুরে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

গাজীপুুরে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন


 মুজিব বর্ষের আহবান লাগাই গাছ, বাড়াই বন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে রবিবার সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধন করেন গাজীপুুর জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ আব্দুল্লাহ আল হাদী। তিনি বলেন, আমাদের মহাপরিচালকের নির্দেশক্রমে বাংলাদেশের প্রতিটি জেলায় ১ হাজার গাছ এর মধ্যে প্রত্যেক উপজেলার আনসার সদস্যর মাধ্যমে ২শত করে বনজ ফলজ ঔষধি গাছ, বাড়ী, সরকারী জমি ও রাস্তার পাশে লাগানো হবে। বৃক্ষরোপনের মাধ্যমে মহামারী করোনা ভাইরাস-১৯, পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্যপ্রাণীসহ প্রাকৃতিক দূর্যোগ থেকে মানব জাতি রক্ষা পাবে। গাজীপুুরে জেলা আনসার ও গ্রাম পতিরক্ষা বাহিনী আয়োজিত জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন। জেলা আনসার কমান্ড্যান্ট সহকারী পরিচালক তহিদুল আলম, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা আনসার কর্মকর্তা মোঃ ফজলুল হক গাজীপুর সদর ভারপাপ্ত কর্মকর্তা সাবিনা ইয়াসমীন প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা, দল নেতা মোঃ নজরুল ইসলাম সহ জেলার সকল উপজেলা ইউনিয়ন আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ