প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কালিগঞ্জের সাড়ে ৯ হাজার পরিবার
গাজীপুরের প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কালিগঞ্জ উপজেলার তিনটি ইউপি ও একটি পৌরসভার ৯ হাজার ৫৪০টি পরিবার। সোমবার নাগরী ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি। পরে তিনি কালীগঞ্জ পৌরসভা, তুমলিয়া ও বক্তারপুর ইউপিতে চাল বিতরণ করেন।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার দুস্থ ও হতদরিদ্র ৯ হাজার ৫৪০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮১, নাগরী ইউপিতে ২ হাজার ২৪১, তুমলিয়া ইউপিতে ২ হাজার ৪৫ ও বক্তারপুর ইউপিতে ২ হাজার ১৭৩ পরিবারের প্রতিটি পরিবারকে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. শিবলী সাদিক, কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুবকর মিয়া, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, নাগরী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল বারেক, আওয়ামী লীগ নেতা এইচ এম আবুবকর চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 