News Bangla 24 BD | দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৮৬৮,মৃত্যু ৪১ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৮৬৮,মৃত্যু ৪১


দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৮৬৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮২২ জনে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ৭ জন নারী।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৯০ হাজার ৯৬৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৩৯৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৩ লাখ ৮৫১ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭৬ হাজার ৩৩৭ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৭ লাখ ৯৩১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ