দেশে করোনা শনাক্ত ২১৩১,মৃত্যু ৩২ জন
দেশে করোনা ভাইরাস আক্রান্তের ১৭৫তম দিনে ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ২ হাজার ১৩১ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২ জন মারা গেছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ২৭ জন।
শনিবার ( ২৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ১৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন। মোট সংক্রমণের শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২০৬ এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।
নতুন করে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৭ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৩৭ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ৩২ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী। মৃতদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৩০০ জন যা ৭৮.৪৬ শতাংশ এবং ৯০৬ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২১.৫৪ শতাংশ।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার 