News Bangla 24 BD | ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত-ওবায়দুল কাদের


১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।

শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ঢাকা সড়ক জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে ১ সেপ্টেম্বর হতে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগের ভাড়ায় ফিরে যাওয়া হলেও কিছু নিয়ম মেনে চলার কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকেট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হাত ধোয়ার জন্য সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

লকডাইন শেষে গণপরিবহন চালু হলেও মালিকদের শর্ত বেঁধে দেয় সরকার। স্বাস্থ্যবিধি মেনে দুই সিটে একজন যাত্রী পরিবহনের কথা বলা হয়। সে ক্ষেত্রে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়। কিন্তু ভাড়া বাড়লেও স্বাস্থ্যবিধি না মেনে আসন পূর্ণ করে যাত্রী বহনের অভিযোগ উঠে। এতে যাত্রীদের মধ্যে দেখা দেয় অসন্তোষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ