আগামী সোমবার ওমান ও বাহরাইনে ফ্লাইট চালু
আগামী সোমবার মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার ওমান ও বাহরাইনে ফ্লাইট চালু হচ্ছে। আরব আমিরাতের পর বাংলাদেশি কর্মীদের জন্য এবার দ্বার খুলেছে ওমান ও বাহরাইন। শর্ত সাপেক্ষে কর্মী নিচ্ছে কাতারও। এই প্রেক্ষাপটে ৭ সেপ্টেম্বর থেকে ওমান এয়ার, সালাম এয়ার ও গালফ এয়ারকে নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সিভিল এভিয়েশন।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে কাতারের দোহা রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আবুধাবিতে বন্ধ করে দেয়া ফ্লাইট পুনরায় চালু করেছে বাংলাদেশ বিমান। এতে আবুধাবিগামীরা খুশি হলেও ফ্লাইট কম থাকায় কর্মস্থলে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তায় প্রবাসীরা। এদিকে যাত্রী ফেরতের বিড়ম্বনা এড়াতে আবুধাবি কর্তৃপক্ষের অনুমোদিত প্রবাসীদের শুধু নিচ্ছে বিমান।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 