ঝিনাইদহে করোনার হানায় দুই জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮ ঝিনাইদহঃ
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যুবরণ করেছেন। জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের এস এম সোহরব এর ছেলে মোঃ শাহাজাদ পারভেজ করোনা আক্রান্ত হওয়ার পর প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে তার মৃত্যু হয়। শাহাজাদ পারভেজ কালীগঞ্জ সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে শৈলকুপা উপজেলার বাহির রয়েড়া গ্রামের মৃত আকিল উদ্দিন মল্লিকের ছেলে মোঃ আব্দুল লতিফ মল্লিক করোনা আক্রান্ত হলে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে মোট ৫৭ টি নতুনার রিপোর্ট আসে। তার মধ্যে ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে। ঝিনাইদহ সদরে ৬ জন এবং শৈলকুপা উপজেলায় ২ জন।

ফরিদপুরের সংঘাতের পথ ছেড়ে শান্তির অঙ্গীকার, সালথায় অস্ত্র জমা দিলেন স্থানীয়রা
টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন 