টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত কয়েদিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৪ জন ও টঙ্গী পশ্চিম থানায় ১০ জন গ্রেপ্তার হয়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, রিমান্ড ফেরত একজন, মাদক মামলায় ২০০ পিস ইয়াবা উদ্ধার এবং ২৫ গ্রাম হেরোইনসহ একজন, ওয়ারেন্টভুক্ত একজন এবং মাদকসেবী ৭ জন আসামিসহ সর্বমোট ১০ জন আসামিকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, সাজাপ্রাপ্ত ও মাদক মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, একজন রিমান্ড ফেরতসহ গ্রেপ্তার ১০ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 