News Bangla 24 BD | পাবনায় এইচআইভি প্রতিরোধে মতবিনিময় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পাবনা প্রতিনিধি : বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউস এর উদ্যোগে “প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস এ্যামং কী পপুলেশন ইন বাংলাদেশ” কর্মসূচির আওতায় পাবনা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এইচআইভি/এইডস প্রতিরোধ কল্পে এক সেনসিটাইজেশান মিটিং এর আয়োজন করা হয়। এতে ধর্মীয় নেতা, লোকাল এলিট এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন মেহেদী ইকবাল।
লাইট হাউস পাবনা ড্রপ-ইন সেন্টার ইনচার্জ কাজী জাকির হায়দার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ। তিনি বলেন, পাবনা জেলায় এইচআইভি/এইডস এর ঝুঁকি বেশি। এমএসএম ও হিজড়াদের মধ্যে এইচআইভি/এইডস ঝুঁকি হ্রাস করা এবং তাদের মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সকলের সহায়তা প্রয়োজন। তাদের জীবনমান উন্নয়নে গৃহীত কার্যক্রম বাস্তবায়নে লাইট হাউসকে সব সময় সহযোগীতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান তিনি।
সিভিল সার্জন মেহেদী ইকবাল সার বলেন লাইট হাউস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তিনি সমাজের সকল শ্রেনির পেশাজীবীদের লাইট হাউসকে সহযোগীতা করা এবং কাধে কাধ মিলিয়ে একসঙ্গে কাজ করার আহবান জানান। এধরনের ঝুকিপূর্ণ কাজ করার জন্য তিনি লাইট হাউস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সভায় লাইট হাউসের পরিচিতি ও কার্যক্রম এবং সফলতা নিয়ে আলোচনা করা হয়। লাইট হাউস পাবনাসহ ১৮ জেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে এবং এর মাধ্যমে ঝুকিপূর্ণ এমএসএম ও হিজড়া জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি/এইডস ঝুঁকি হ্রাস, স্বাস্থ্যসেবা, যৌনরোগের চিকিৎসা, এইচআইভি পরীক্ষা এবং এইচআইভি/এইডস এর তথ্যসেবা প্রদান করে আসছে। এছাড়াও এইচআইভি/এইডস প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, ইমাম সাংবাদিক, আইনজীবি, শিক্ষকসহ সমাজের সকলেই কিভাবে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করতে পারেন তা নিয়ে আলোচনা করা হয়। সভায় এইচআইভি/এইডস ছড়ানোর ক্ষেত্রে ঝুকিপূর্ণ জনগোষ্ঠী এমএসএম ও হিজড়াদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের বিকল্প পেশার উৎস তৈরী করা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আহবান জানানো হয়। সভায় শিক্ষক, স্থানীয় জন প্রতিনিধি, ইমাম, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ