News Bangla 24 BD | গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৫৫৭,মৃত্যু ২৮ - News Bangla 24 BD
News Head
 ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন

গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৫৫৭,মৃত্যু ২৮


গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৫৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২৮ জন মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দেশে এ পর্যন্ত মোট ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক শূন্য ৫ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৯ দশমিক ১১ শতাংশ।

এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গত ২০ সেপ্টেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ