কালীগঞ্জের অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব ঠেকাতে নিয়মিত বাজার
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা কালীগঞ্জের অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব ঠেকাতে নিয়মিত বাজার মানটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। তিনি ছুটে চলেছেন শহর ও গ্রামের বিভিন্ন বাজারে। বিভিন্ন অপরাধের কারণে তিনি অসাধু ব্যবসায়ীদের করছেন ভ্রাম্যমান আদালতে জরিমানা। মঙ্গলবার বিকালে থেকে তিনি কালীগঞ্জ উপজেলার কোলা ও জামাল ইউনিয়নের বিভিন্ন বাজার মনিটরিং করেন সেসময় স্বাস্থ্যবিধি না মানা এবং অতিরিক্ত দামে দ্রব্য বিক্রি করার অপরাধে বিভিন্ন আইনে ৯ জনকে ৩হাজার টাকা জরিমানা করেন। বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর এবং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন বাজার মনিটরিং করেন এ সময় স্বাস্থ্য বিধি না মানা, দোকানে ট্রেড লাইসেন্স না থাকা, খোলা বাজারে পেট্রোল বিক্রি, এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে বিভিন্ন আইনে ৫ জনকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন। গত দুদিনে তিনি মোট ৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন। পেঁয়াজসহ সকল দ্রব্য অতিরিক্ত দামে বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেদেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা। বাজার মানটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে সেনাবাহীনি টিম, থানা পুলিশ, ও কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগন সার্বিক সহযোগীতা করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা জানান, অসাধু ব্যবসেিায়দর দৌরাত্ব কমাতে ও সাধারন মানুষ যেনো কোনো ভোগান্তিতে না পড়েন সেজন্যই নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন তারেক রহমান
সীমান্ত অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতিতে একমত বিজিবি-বিএসএফ 