News Bangla 24 BD | কালিয়াকৈরে ক্রস ব্রীড বকনা গো- খাদ্য বিতরণ - News Bangla 24 BD
News Head

কালিয়াকৈরে ক্রস ব্রীড বকনা গো- খাদ্য বিতরণ


গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয় প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ক্রস ব্রীড বকনা, খাদ্য ও গৃহ নির্মাণ উপকরন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্দ্যোগে প্রাণি সম্পদ অফিস প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম শুরু করে।এসময় ৪৭ টি ক্রস ব্রীড বকনা এবং ১২৫ দিনের জন্য গো খাদ্য সুফলভোগী পরিবারের মাঝে প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার, উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ ফৌজিয়া কাদির, উপ প্রকল্প পরিচালক ডাঃ শাহাদাত সোহেল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া ও প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ