ঝিনাইদহে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহঃ
ঝিনাইদহে শহরের পৌর এলাকা থেকে গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌরসভার চাঁনপাড়ার সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- চাঁনপাড়ার বজলুর রহমানের ছেলে টুটুল হোসেন (২৭) ও শৈলকুপা উপজেলার খুলুম বাড়ীয়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫)। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শহরের আরাপপুর চাঁনপাড়া এলাকায় বেশ কিছু দিন ধরে মাদকদ্রব্য বেঁচা-কেনাসহ চলছে এমন গোপন সংবাদ পান তারা। এমন খবরের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ১’শ ১৫ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়। আটককৃতরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 