News Bangla 24 BD | গাজীপুরে তিতাসের অভিযানে দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন - News Bangla 24 BD
News Head
 ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে তিতাসের অভিযানে দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন


 গাজীপুরের বাঘের বাজার ও শিরিরচালা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সালনা এলাকায় অ্যাপারেলস প্রসেসিং ইন্ডাস্ট্রিজ নামের এক কারখানায় অবৈধ গ্যাস ব্যাবহার করায় ৫০ হাজার টাকাসহ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত গাজীপুর তিতাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গাজীপুরের বাঘের বাজার মেম্বারবাড়ি এলাকায় দ্বিতীয় বারের মতো অবৈধভাবে স্থাপিত দেড় কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ৩০০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ১৫০ বাড়ির ৫০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে সেলিনা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গাজীপুরের শিরিরচালা এলাকায় অবৈধভাবে স্থাপিত এক কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ১০০ মিটার পাইপ লাইন অপসারণ করা হয়। এতে ৪৫০ বাড়ির ১৫০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।
অ্যাপারেল প্রসেসিং ইন্ডাস্ট্রিজে অবৈধ গ্যাস সংযোগ
গাজীপুরের সালনা এলাকায় ওই শিল্প প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে চলছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভ্রাম্যমাণ আদালত অ্যাপারেল প্রসেসিং ইন্ডাস্ট্রিজকে তাৎক্ষণিতভাবে গ্যাস আইন-২০১০ এর ধারা ১১(২) অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর তিতাসের ব্যবস্থাপক মো. সুরুষ আলম, উপব্যবস্থাপক এস এম আবু সুফিয়ান, মির্জা শাহনেওয়াজ লতিফ এবং রাজস্ব উপশাখার আহম্মদ উল্লাহ, আব্দুর রাজ্জাক, ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ।
গাজীপুর তিতাসের ব্যবস্থাপক মো. সুরুষ আলম জানান, তিতাসের অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান নিয়মিত পরিচালিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ