শৈলকুপা ফুলহরি গ্রামে লাঠি খেলা দেখতে উৎসুক জনতার ভীড়
ঝিনাইদহঃ
বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে গ্রামবাসীর আয়োজনে এমনই এক লাঠি খেলার আসর বসেছিল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে। যা উপভোগ করতে ফুলহরি ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসে শত শত মানুষ। জায়গা না পেয়ে কেউবা গাছের ডালে আবার কেউবা বাশঝাড়ে উঠে খেলা উপভোগ করেন। বর্তমান যুব সমাজকে অপরাধের হাত থেকে দুরে রাখতে আর গ্রামীন ঐতিহ্য তাদের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন প্রতিনিয়ত চান দর্শকরা। খেলার আয়োজক শাকিল আহম্মেদ বলেন, হারানো ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে। সমাজ থেকে মাদক ও বিভিন্ন অপরাধ দুরে রাখতে এ ধরনের আয়োজন করা দরকার বলে মনে করেন তিনি। খেলোয়াড়রা বলেন, মানুষকে খেলা দেখিয়ে আনন্দ পান তাই গ্রাম-গ্রামান্তরে ছুটে আসেন খেলা দেখাতে। দিনভর এ খেলায় অংশ নেয় ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ১২ টি লাঠিয়াল দল। সকলকে হারিয়ে প্রথম হয় শৈলকুপার মির্জাপুর গ্রামের দুলালের দল।

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 