News Bangla 24 BD | গাজীপুরে অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ,১৫ জনকে অর্থদন্ড - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুর সিটি করপোরেশনের পালেরপাড়া ও বারবৈকা এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার কিলোমিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে ৪০০টি বাড়ীর প্রায় ১২০০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনকে অর্থদন্ড ও একজনকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

 রোববার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের এক যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, তিতাস অফিসের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার গাজীপুর সিটি করপোরেশনের পালেরপাড়া ও বারবৈকা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা ইসলামের নেতৃত্বে এক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা বাসা বাড়ী ছেড়ে পালিয়ে যায়। এসময় অবৈধ গ্যাস ব্যবহার ও সংযোগ প্রদানে সহযোগিতার দায়ে উক্ত এলাকার আঃ আউয়ালকে ১০ হাজার টাকা, ইতি কে ২০ হাজার টাকা, আরমানকে ৮ হাজার টাকা, জহুরা বেগমকে ৫ হাজার টাকা, জরিনাকে ৮ হাজার টাকা, মজিবুর রহমানকে ১০ হাজার টাকা, ফরিদা ইয়াসমিনকে ১০ হাজার টাকা, মাসুদ মিয়াকে ৮ হাজার টাকা, খাদিজাকে ২ হাজার টাকা, আঃ মজিদকে ৯ হাজার টাকা, হাসনাকে ৭ হাজার টাকা, আম্বিয়াকে ২ হাজার টাকা, নার্গিস সুলতানাকে ১০ হাজার টাকা, নীশাদকে ১৫ হাজার টাকা এবং পুতুলকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মাকসুদুল মাওলা মাসুদকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযানকালে তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম, উপ-ব্যবস্থাপক আবু সুফিয়ান, মির্জা শাহনেওয়াজ লতিফ ও আব্দুল্লাহ হাসান আল মামুন, বিক্রয় সহকারী আনোয়ার হোসেনসহ তিতাসের কর্মকর্তা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ